ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ বছর পর পাকিস্তানে পাচার হওয়া আছিয়া বেগমের পরিবারের সন্ধান মিলেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৮ Time View

৩২ বছর আগে বাংলাদেশ থেকে পাচারের শিকার হয়ে নিখোঁজ হওয়া বরগুনার আছিয়া বেগমের সন্ধান মিলেছে পাকিস্তানে। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি পরিবারের সন্ধান পান।

বর্তমানে সাত সন্তানের জননী আছিয়া বাংলাদেশে ফিরে ৯৫ বছর বয়সী বাবা তমিজ উদ্দিনের কাছে যেতে চান। তমিজ উদ্দিন জীবনের শেষ প্রান্তে এসে হারিয়ে যাওয়া মেয়েকে একবার চোখের সামনে দেখতে চান।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৯০ সালের দিকে তমিজ উদ্দিন জীবিকার প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে বরগুনা থেকে ঢাকায় চলে যান। সেখানে ১৯৯৪ সালের কোনো এক বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আছিয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

আছিয়া সম্প্রতি ফেসবুকে নিজের পরিচয় এবং বাবার নাম-ঠিকানা জানিয়ে একটি পোস্ট করেন। পোস্টটি ‘খোঁজ’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার হলে বরগুনার বাসিন্দা রিয়াজ উদ্দিন খানের নজরে আসে। রিয়াজের মাধ্যমে আছিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়।

আছিয়া জানান, ঢাকার সদরঘাট এলাকা থেকে একটি চক্র প্রলোভন দেখিয়ে তাকে ভারতে নিয়ে যায় এবং পরে পাকিস্তানে পাঠানো হয়। বর্তমানে তিনি দেশে ফিরতে চান এবং এ জন্য সরকারি সহযোগিতা চেয়েছেন। বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানান, আছিয়ার ফিরে আসার জন্য দুটি প্রক্রিয়া রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এআইইউবি শিক্ষার্থীদের জন্য বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

৩২ বছর পর পাকিস্তানে পাচার হওয়া আছিয়া বেগমের পরিবারের সন্ধান মিলেছে

আপলোড সময় : ০৩:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬