ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এআইইউবি শিক্ষার্থীদের জন্য বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ফিন্যান্স ক্লাবের যৌথ উদ্যোগে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে এআইইউবির বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির ফিন্যান্স বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক বহি শাহজাহান ও সহকারী অধ্যাপক কাজী নূর আলম।

প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, এফসিসিএ, সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম ও প্রভাষক ইমরান মাহমুদ। সেশনগুলোতে পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক, বিনিয়োগ সচেতনতা এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

বিআইসিএম নিয়মিতভাবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ তৈরি এবং বিনিয়োগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএমপির চার কর্মকর্তার নতুন পদায়ন

এআইইউবি শিক্ষার্থীদের জন্য বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬