ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের পদত্যাগ, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন তিনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগী। এর প্রেক্ষিতে তিনি দল এবং সরকার থেকে পদত্যাগ করেছেন।

মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্বের অভিযোগ

মির্জা ফখরুলের পদত্যাগ, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন তিনি

আপলোড সময় : ০১:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬