ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশে ৬৯০ কলেজ শিক্ষকের জন্য সপ্তম গ্রেড বহাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

জাতীয়করণ হওয়া দেশের বিভিন্ন কলেজের ৬৯০ জন শিক্ষককে জাতীয়করণের আগে পাওয়া সপ্তম গ্রেডে বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার, তিন বছর আগে করা একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন।

বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। রিট আবেদনকারীপক্ষ জানায়, জাতীয়করণের আগে এসব প্রভাষক সপ্তম গ্রেডে বেতন পেতেন, কিন্তু জাতীয়করণের পর তাদের গ্রেড কমিয়ে নবম করা হয়।

২০২৩ সালে এই বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জামালুর রহিম খান।

এর আগে, ২০২৪ সালের ১১ জুলাই হাইকোর্ট ৪৫ জন প্রভাষকের পক্ষে একই ধরনের রায় দিয়েছিল। আইনজীবী সিদ্দিক উল্লাহ জানান, আজকের রায়ের মাধ্যমে জাতীয়করণ হওয়া শিক্ষকেরা ন্যায়বিচার পেয়েছেন এবং তাদের অধিকার ফেরত পেয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কাবির দেওয়ান এসএসসিতে ৪.৫৬ পেয়ে উত্তীর্ণ

হাইকোর্টের নির্দেশে ৬৯০ কলেজ শিক্ষকের জন্য সপ্তম গ্রেড বহাল

আপলোড সময় : ০৯:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬