ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু এবং মিত্র’ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।

সোমবার (১০ আগস্ট) বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মন্ত্রী বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি দেশের স্থিতিশীলতার ভিত্তি।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি। এছাড়া, যুক্তরাষ্ট্রে কাজ করা বাংলাদেশি অভিবাসীরা দেশে রেমিট্যান্স পাঠান, যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

আন্তঃধর্মীয় সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামানসহ আরও অনেকে।

সংলাপ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রদূতের সঙ্গে গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। তিনি রাষ্ট্রদূতকে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল, প্রণোদনার ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপলোড সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬