ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ৫ দালাল গ্রেফতার ও কারাদণ্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার পাঁচজনের মধ্যে দুজনকে ১৫ দিন, দুজনকে ১০ দিন এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, দালাল চক্রটি পাসপোর্ট অফিস ও পাশের ব্যাংকের সামনে অবস্থান করে পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণসহ দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখাত। তারা ভুল বা ভুয়া কাগজপত্রের বিষয়েও সহযোগিতার আশ্বাস দিয়ে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রস্তাবে রাজি না হলে নানাভাবে হয়রানি করত চক্রটি। কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারের পরও তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ৫ দালাল গ্রেফতার ও কারাদণ্ড

আপলোড সময় : ০৭:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬