ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুর ক্যাডেট কলেজের ৬০তম ব্যাচের অসাধারণ সাফল্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে। কলেজের ৬০তম ব্যাচের ক্যাডেটরা এই পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত ফলাফলে জানা যায়, ৬০তম ব্যাচের ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জন করেছে, যা কলেজের সাফল্যের একটি নতুন অধ্যায় সূচনা করেছে।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর ক্যাডেট কলেজ দেশের দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি নিয়মিতভাবে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে চলেছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ এই সাফল্যের পেছনে ক্যাডেটদের অধ্যবসায়, শিক্ষকবৃন্দের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাকে উল্লেখ করেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

মির্জাপুর ক্যাডেট কলেজের ৬০তম ব্যাচের অসাধারণ সাফল্য

আপলোড সময় : ০৩:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬