ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাবুনগর মাদ্রাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির নাজিরহাটের বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে দেড়টার সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফটিকছড়িতে পৌঁছানোর পর বাবুনগর এলাকায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাদ্রাসা এলাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে মাদ্রাসা এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

নির্ধারিত কার্ডধারী ব্যক্তি ও সংশ্লিষ্টদের একাধিক ধাপে নিরাপত্তা তল্লাশির পর মাদ্রাসায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আজ সকাল ১০টা থেকে ডগ স্কোয়াড দিয়ে পুরো মাদ্রাসা এলাকা তল্লাশি করা হচ্ছে।

মাদ্রাসার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাবুনগর মাদ্রাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আপলোড সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬