ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

কক্সবাজারের উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের ভেতর থেকে রুবেল হোসেন নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার দেহ বের করে আনা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার প্রয়োজনে ওয়াশরুমে যাওয়ার সময় দেখতে পান সেটি ভেতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি জানালা দিয়ে উঁকি দেন এবং রুবেল হোসেনকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান। পরে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাকে উদ্ধার করা হলে চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ সময় মরদেহ তল্লাশি করে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি আইনগত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন চাষিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০১:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬