ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

মেটা ঘোষণা করেছে যে, অন্য ব্যক্তির অজান্তে ভিডিও ধারণ করে সেটিকে 'প্রাঙ্ক' হিসেবে ইনস্টাগ্রামে প্রকাশ করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গোপনীয়তা ক্ষুণ্ন করে বা হয়রানিমূলক ভিডিও পোস্ট করার বিরুদ্ধে এটি একটি কঠোর পদক্ষেপ।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, কারও অনুমতি ছাড়া তার প্রতিক্রিয়া ধারণ করে প্রকাশ করা বা কাউকে বিব্রত করার উদ্দেশ্যে তৈরি ভিডিও গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেছেন, 'পিকআপ লাইন' বা এ ধরনের ভিডিও দ্রুত সরিয়ে ফেলা হবে।

সম্প্রতি কিছু কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা ও অন্যান্য পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে সাধারণ মানুষের অজান্তে ভিডিও ধারণ করছেন, যা অনেকের কাছে অস্বস্তিকর মনে হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড মেটার প্রযুক্তিপণ্যের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, নারীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রকাশের অভিযোগে ইতোমধ্যে দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটা। স্মার্ট চশমা ব্যবহার করে হয়রানিমূলক ভিডিও প্রকাশের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্মার্ট চশমার অপব্যবহার ঠেকাতে নতুন সফটওয়্যার আপডেট চালু করেছে মেটা। ভিডিও ধারণের সময় কেউ যদি ক্যামেরার এলইডি নির্দেশক আলো বন্ধ করার চেষ্টা করেন, তাহলে ডিভাইসের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মেটার এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলতি মাসেই অটোফাইন চালু: হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি

ইনস্টাগ্রামে গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা

আপলোড সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬