ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ঢাকা-কক্সবাজার রুটে চলতি আগস্ট মাসেই আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারে যাত্রী ও পর্যটকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আধুনিক করার উদ্যোগ নিয়েছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং টিকিটের চাপও হ্রাস পাবে।

তিনি আরও জানান, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্টেশনটির পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা

ঢাকা-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন

আপলোড সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬