ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা নিষিদ্ধের দাবি মাহফুজের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২২৮ Time View

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে এমন বিধান থাকা উচিত, যাতে যারা ফ্যাসিবাদী শাসনের পক্ষে অবস্থান নিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ না পান।

মাহফুজ আলম বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, গুম, হত্যা, নিপীড়ন ও জুলাই গণহত্যার পক্ষে যারা প্রকাশ্যে অবস্থান নিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা উচিত নয়।

পোস্টে তিনি আরও বলেন, রাষ্ট্রের অর্থ অপচয় করার অধিকার কারো নেই। তিনি দাবি করেন, বিগত উপাচার্যকে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তা শোনা হয়নি।

মাহফুজ আলমের পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, ‘এরকম রক্তক্ষয়ী বিপ্লবের পরে লীগ যদি ক্ষমতায় আসতো, প্রথমদিন এটা করতো।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা নিষিদ্ধের দাবি মাহফুজের

আপলোড সময় : ০৯:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬