ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা বৃদ্ধি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৫৭ Time View

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সামনে দুইপক্ষ অবস্থান নেয়, যা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। কর্মসূচিকে কেন্দ্র করে জামালখান প্রেসক্লাব এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন, ফলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।

এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচি পালন করছিলেন। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে, যার প্রতিবাদ ও প্রতিরোধ করতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়েছে এবং পুলিশ তাদের মাঝে অবস্থান নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. দাউদ মিয়া নিয়োগ

চট্টগ্রামে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা বৃদ্ধি

আপলোড সময় : ০৮:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬