ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ছাত্রদলের আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৩৭ Time View

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় সাভারে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে পৌর ছাত্রদল। বুধবার (২২ জুলাই) সাভারে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি প্রায় ৬০০ মাদ্রাসা শিক্ষার্থী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, স্বৈরাচারকে কোনোভাবেই সাভারের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি শহীদদের আত্মত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আয়োজক তাজ খান নাঈম অভিযোগ করেন, জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অনেককে এখনো আইনের আওতায় আনা হয়নি। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সাভারে ছাত্রদলের আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

আপলোড সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬