ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গাজী নজরুলের সঙ্গে নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর, ভিডিও নিয়ে বিতর্ক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়মের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।

নতুন তথ্য অনুযায়ী, এমপি গাজী নজরুল ইসলামের বয়স ৭২ বছর এবং তার কথিত স্ত্রীর বয়স ১৫ বছর। তাদের বয়সের পার্থক্য ৫৭ বছর। গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে এবং মরিয়মের জন্ম ২০০৮ সালের ২২ মে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম প্রথমে দাবি করেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান জানায়, ভিডিওটি আসল। পরে তিনি ফেসবুকে জানান, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

এদিকে, মরিয়ম খাতুনের একটি বায়োডাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে গত ২২ জুন গাজী নজরুল ইসলামের স্বাক্ষরের ওপর সুপারিশ করে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি’। বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে।

বায়োডাটার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, ১৭ জুন বিয়ে করার পর কেন ২২ জুন এমপি নিজেই তাতে স্বাক্ষর করেছেন এবং মরিয়ম কেন ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পেলেটে আহত ইরশাদের অনুশোচনা নেই, ফেরার ঘোষণা

এমপি গাজী নজরুলের সঙ্গে নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর, ভিডিও নিয়ে বিতর্ক

আপলোড সময় : ০৯:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬