জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে পেসার নাহিদ রানা বল হাতে নিজের কোটা পূরণ করতে পারেননি। তিনি মাত্র ২.৩ ওভার বোলিং করেন, যা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
ম্যাচ শেষে জানা যায়, নাহিদ রানা চোটে পড়েছেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, নাহিদ বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন এবং ইনজুরির কারণে তিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে পারবেন না।
শুক্রবার ফিজিও বায়েজিদ বলেন, ‘নাহিদ রানা আজকের খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। এরপর আমরা তাকে আর বল করতে দেইনি। আগামীকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করা হবে।’
দ্বিতীয় ম্যাচে নাহিদ ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন। আগের ম্যাচে তিনি ২৬ রান খরচ করে ৪ উইকেট নিয়েছিলেন।
অনলাইন ডেক্স 























