ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় পুলিশ কনস্টেবলের আত্মহত্যা, ফেসবুকে হতাশার পোস্ট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

রাজধানীর ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে মো. সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের কারণে হতাশা থেকে সাইদুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে এবং মাত্র ৯ মাস আগে পুলিশ কনস্টেবল পদে যোগদান করেছিলেন।

সাইদুলের চাচা মো. সোহাগ জানান, কিছুদিন ধরে সাইদুল বিষণ্নতায় ভুগছিলেন। গত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি ডেমরা পুলিশ লাইনের নবম তলার রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে।

মৃত্যুর আগে সাইদুল তার ফেসবুকে একটি পোস্টে হতাশার কথা প্রকাশ করেন। তিনি লিখেন, "একদম ভেঙেচুরে শেষ হয়ে গেলাম।" পোস্টে তিনি তার সম্পর্কের বিষাদ এবং আত্মহত্যার চিন্তা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

ডেমরায় পুলিশ কনস্টেবলের আত্মহত্যা, ফেসবুকে হতাশার পোস্ট

আপলোড সময় : ০৪:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬