জর্ডানের সেনাবাহিনী বুধবার ভোরে ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রগুলো যখন জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে, তখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা দ্রুত শনাক্ত করে এবং সফলভাবে ধ্বংস করে।
একটি বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
জর্ডানের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর দিকে হামলা চালানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জর্ডানের সেনাবাহিনী এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত রয়েছে এবং তারা দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনলাইন ডেক্স 























