ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সের নাম ঘোষণা সুপার কম্পিউটারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। ফাইনালসহ বাকি মাত্র ৪টি ম্যাচে শিরোপা লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। অপটার সুপার কম্পিউটার বিশ্বকাপ শুরুর আগেই এই চারটি দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা জানিয়েছিল। এবার তারা চ্যাম্পিয়ন দল বাছাইয়ের কাজ শুরু করেছে।

অপটার সুপার কম্পিউটারের বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের। ফরাসি দলের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে নেতৃত্ব দিচ্ছেন, যিনি এই বিশ্বকাপে ৮ গোল করেছেন। এছাড়া উসমান ডেম্বেলেও ৫ গোল করেছেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে দুজনই গোল করে ফ্রান্সকে সেমিফাইনালে নিয়ে গেছেন।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নিয়ে অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। এর মধ্যে ৫৭.৭ শতাংশ ক্ষেত্রে ফ্রান্স স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে বলে ধারণা করা হচ্ছে। শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ।

স্পেনও দারুণ ছন্দে রয়েছে। তারা ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে ১–০ গোলে হারের পর টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে। অপটার সুপার কম্পিউটারের মতে, স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ, তবে শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ, তবে তারা ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় সামান্য এগিয়ে, ৫০.৯ শতাংশ। অন্যদিকে, আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে কম, যা ২০.৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতের দাবি জানিয়ে আইনি নোটিশ

বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সের নাম ঘোষণা সুপার কম্পিউটারের

আপলোড সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬