ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে লড়ে আলোচনায় আসা শামীম হোসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন। সোমবার (১৩ জুলাই) তিনি নিজের ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন।
শামীম হোসেন তার পোস্টে উল্লেখ করেন, বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাখাতে বিপর্যয় ডেকে এনেছেন। তিনি বলেন, সরকারের ইমেজ রক্ষার জন্যও শিক্ষামন্ত্রীকে পরিবর্তন করা জরুরি।
নেটিজেনদের মধ্যে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি উঠেছে। তারা তার বিরুদ্ধে সমালোচনা করে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। ছাত্রদলের নেতারাও তার কর্মকাণ্ডের সমালোচনা করছেন।
শামীম হোসেন আরও বলেন, শিক্ষাখাতে সমস্যা সৃষ্টি হলে জনরোষ তৈরি হয়, কারণ প্রতিটি পরিবারে শিক্ষার্থী রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীকে পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছেন।
অনলাইন ডেক্স 























