ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশ রোড পরিদর্শন করলেন এমপি আব্দুল মান্নান, দ্রুত সংস্কারের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশ রোডের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

পরিদর্শনকালে তিনি সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নেন। এমপি মান্নান দ্রুত সংস্কারকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন, যাতে জনদুর্ভোগ কমানো যায়।

তিনি জানান, টানা ভারী বৃষ্টিপাতের কারণে মহেশ রোডের কয়েকটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছেন যাতে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করা যায় এবং দ্রুত সংস্কারকাজ নিশ্চিত করা যায়।

সংসদ সদস্য আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন হলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হবে। এতে নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে বরকলের নিম্নাঞ্চল তলিয়ে গেছে, ২০ হাজার মানুষ পানিবন্দী

মহেশ রোড পরিদর্শন করলেন এমপি আব্দুল মান্নান, দ্রুত সংস্কারের নির্দেশ

আপলোড সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬