ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসাসেবা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২৫৬ Time View

চট্টগ্রাম সেনানিবাসের উদ্যোগে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ ও দুর্ভোগে পড়া মানুষের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ত্রাণ কার্যক্রমের প্রথম দিনে এসব এলাকার প্রায় ৫০০ মানুষের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা প্রায় ১ হাজার মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়িসহ আশপাশের বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সেনাসদস্যরা নৌযান ও অন্যান্য উপায়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শনাক্ত করেন। পরে তাদের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় অনেক এলাকায় সেনাসদস্যদের নৌযানে করে এবং কোথাও কোথাও কাঁধে করে ত্রাণসামগ্রী বহন করে দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে দেখা যায়। চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডমিনেজ স্টিলের লভ্যাংশ ঘোষণা, AGM ২৪ ডিসেম্বর

চট্টগ্রামে বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসাসেবা

আপলোড সময় : ০৩:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬