ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর উৎপাদনের পরিকল্পনা ইসরায়েলের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ভারত ও ইসরায়েল প্রতিরক্ষা ও সামরিক অংশীদারিত্বে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এর আওতায় ভারতের মাটিতে অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টামির (Tamir) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করবে, যা দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। ওই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়, যার ফলে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই উৎপাদন লাইন থেকে শুধু ভারতের জন্য নয়, অন্যান্য দেশেও টামির ইন্টারসেপ্টর রপ্তানি করা হবে। এতে উৎপাদন ব্যয় কমবে এবং প্রয়োজনে ইসরায়েলের জন্য অতিরিক্ত উৎপাদন সক্ষমতাও নিশ্চিত হবে। চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি আরও গতিশীল হবে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাফায়েল ইতোমধ্যে টামির ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। সূত্রের মতে, এই উদ্যোগটি ভারত ও ইসরায়েলের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার বৃহত্তর সমঝোতার অংশ হতে পারে।

বিশ্বজুড়ে সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বাড়ছে। বিশ্লেষকদের মতে, ভারতে উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক বাজারে ইন্টারসেপ্টর সরবরাহ আরও সহজ হবে। বর্তমানে রাফায়েল উত্তর ইসরায়েলের একটি কারখানায় আয়রন ডোমের ইন্টারসেপ্টর তৈরি করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ানডেতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তানজিদ হাসান

ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর উৎপাদনের পরিকল্পনা ইসরায়েলের

আপলোড সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬