ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ঘুষের বিনিময়ে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষার মান উন্নত হতে পারে না।

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘৫ থেকে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে কেউ যদি শিক্ষক হন, তবে তিনি শিক্ষার্থীদের কী শেখাবেন?’

তিনি অতীতের শিক্ষকদের নৈতিকতার কথা স্মরণ করে বলেন, ‘আজ থেকে ৫০, ৬০ বা ৭০ বছর আগে শিক্ষকদের মধ্যে ছাত্রদের মানুষ করার একধরনের প্রাণ উৎসর্গকারী প্রেরণা ছিল।’ বর্তমানে নৈতিকতার অবক্ষয়ের কারণে আদর্শ শিক্ষক পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী সমাজে মাদকের বিস্তারকে নৈতিকতার অবক্ষয়ের ফল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আজকের সমাজে নানা ধরনের অধঃপতন ও মাদক ছড়াচ্ছে, যা অতীতে ভাবা যেত না।’

তিনি শিক্ষক নিয়োগে দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, ‘মাঠ পর্যায়ে একটি প্রাথমিক স্কুলের শিক্ষক হতে ৫ থেকে ১০ লাখ টাকা এবং মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে ১৫ থেকে ২০ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে।’

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যোগ্যতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘শিক্ষক যদি প্রকৃত অর্থে শিক্ষিত ও অভিজ্ঞ না হন, তবে শিক্ষার্থীরা আলোকিত হবে না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বৃষ্টির মধ্যে ‘জলবায়ু সহনশীল’ প্রকল্পের ঢালাই, স্থানীয়দের ক্ষোভ

ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী

আপলোড সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬