প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
ডা. জাহেদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু দক্ষ পেশাজীবী নয়, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















