ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিন ফারহানা: আগামী ১০০ বছরেও দেশে গণ-অভ্যুত্থান হবে না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘গণ-অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল চব্বিশে, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। কিন্তু পরে দেখা গেছে, এটি কিছু মানুষের নিজস্ব সম্পত্তি হয়ে গেছে এবং দেশে উগ্রবাদের নতুন উত্থান ঘটেছে।’

তিনি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, সেই পরিবেশ কেন রক্ষা হলো না? তিনি মুক্তিযুদ্ধের মুর‍্যাল ও ভাস্কর্য ভাঙার ঘটনার প্রসঙ্গও তোলেন।

রুমিন ফারহানা আরও বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ‘ভয়াবহ উগ্রবাদের উত্থান’ ঘটেছে। তিনি প্রশ্ন তোলেন, যদি আগে জানতেন, কয়জন রাস্তায় আন্দোলনে নামতেন?

‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঘুষের মাধ্যমে শিক্ষক নিয়োগে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী

রুমিন ফারহানা: আগামী ১০০ বছরেও দেশে গণ-অভ্যুত্থান হবে না

আপলোড সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬