ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে ৭০০ পবিত্র কোরআন বিতরণ করলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

মিসরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে দেশটির তানতা শহরের একটি হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৭০০ কপি পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়েছে। ‘BMA L/C 75’-এর অর্থায়নে শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় একটি মাদ্রাসায় এ কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, এটি তাদের চলমান ‘সাদকাহ জারিয়াহ’ প্রজেক্টের একটি অংশ। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১ হাজার ২০০-এর বেশি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনের গাজায় এই প্রকল্পের আওতায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোরআনের শিক্ষা বিস্তার এবং দ্বীনি শিক্ষার্থীদের প্রয়োজন পূরণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশ-বিদেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আগামীতে আরও বৃহত্তর পরিসরে সাদকাহ জারিয়াহভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম কোরআনের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক কর্মকাণ্ডের একটি অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর উৎপাদনের পরিকল্পনা ইসরায়েলের

মিসরে ৭০০ পবিত্র কোরআন বিতরণ করলেন বাংলাদেশি শিক্ষার্থীরা

আপলোড সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬