ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা কমেছে, পরিস্থিতি স্বাভাবিক হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০১ Time View

দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসের পূর্বাভাস নেই। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১১ জুলাই) সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে। তবে আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। ঢাকায় স্বাভাবিক বর্ষাকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অতিভারী বর্ষণের সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও জানান, ভারতের উজান এলাকায় অতিভারী বৃষ্টি না থাকায় নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ার আশঙ্কাও কম। সমুদ্রবন্দরে থাকা ৩ নম্বর সতর্কসংকেত আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে এবং পরে তা তুলে নেওয়া হতে পারে। ছোট ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারকে সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েক দিনের তুলনায় দক্ষিণাঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে এসেছে। বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা আগের দিনের চেয়ে কম। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে বৃষ্টি আরও কমে যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: বিদেশে মাকে নেওয়ার প্রয়োজন ছিল না, সেরা সেবা পেয়েছি দেশে

দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা কমেছে, পরিস্থিতি স্বাভাবিক হবে

আপলোড সময় : ১২:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬