জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অর্জনকে শূন্য বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, কিছু দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন এবং বিরোধীদলের পক্ষ থেকে সংসদে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে তিনি সফরের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, চীন সফরের অর্জন কোথায়? তিস্তা মহাপরিকল্পনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কমিটমেন্ট পাওয়া যায়নি।
শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকে সাহায্য পাবেন না। আইএমএফ ইতোমধ্যে সরকারের প্রতি ঋণ দেওয়ার বিষয়ে নাকচ করে দিয়েছে, ফলে অন্য কোনো দেশও সহযোগিতা করবে না।
অনলাইন ডেক্স 























