ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০২ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিস বিমানবন্দরের নাম পরিবর্তনের সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন।

নতুন নামের ফলে প্রায় ৫০ বছর ধরে ‘পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর’ নামে পরিচিত বিমানবন্দরটির নাম এখন ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ হয়ে গেছে। নাম পরিবর্তনের খবরে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, খুব শিগগিরই এটিকে বিশ্বের অন্যতম সেরা ও সবচেয়ে সুন্দর বিমানবন্দরে পরিণত করা হবে।

নাম বদলের পরদিন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প পরিবারের ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমান ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নিয়ে নতুন নামের বিমানবন্দরে অবতরণ করেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এরিক বলেন, পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক গভীর।

বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মতভেদ দেখা গেছে। করপোরেট পাইলট ক্রিস বেইলি এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও চিকিৎসক জন মানভ সমালোচনা করেছেন। তিনি বলেন, পাম বিচ নামটাই ভালো ছিল এবং অনেকে ট্রাম্পকে পছন্দ করেন না।

যুক্তরাষ্ট্রে জীবিত প্রেসিডেন্টের নামে সরকারি স্থাপনা নামকরণের প্রথা থেকে সরে আসার একটি উদাহরণ এটি। একই দিনে টেনেসিতে ‘ডোনাল্ড জে. ট্রাম্প ব্রিজ’ উদ্বোধন করা হয়েছে এবং ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অব পিসের নামেও ট্রাম্পের নাম যুক্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের জন্য জরুরি সহায়তার উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’

আপলোড সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬