ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার পানিতে আটকা পড়ে প্রসববেদনায় কাতর অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় বন্যার পানিতে আটকা পড়ে প্রসববেদনায় কাতরাচ্ছিলেন মিজবাহুল জান্নাত (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারী। তিনি ওই এলাকার প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। চারদিকে পানি থাকায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ওই নারীকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নিরাপদে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসূতির পরিবারের সদস্যরা জানান, বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মিজবাহুলের প্রসববেদনা শুরু হয়। উপজেলা সদর হাসপাতালের দূরত্ব মাত্র দুই কিলোমিটার হলেও টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পুরো সড়ক তলিয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না।

খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্ট্রেচারে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে অ্যাম্বুলেন্সে করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক—উভয়েই সুস্থ আছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পাওয়ার পরপরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার অভিযানের মাধ্যমে প্রসববেদনায় কাতর ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বন্যার পানিতে আটকা পড়ে প্রসববেদনায় কাতর অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপলোড সময় : ১২:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬