ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে ভেসে এলো খণ্ডিত মরদেহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি খণ্ডিত মরদেহ ভেসে এসেছে, যার মাথা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে সৈকতে উপস্থিত পর্যটক ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাতের বেলা সৈকতে নিরাপত্তার দায়িত্বে থাকা বিচকর্মী খোরশেদ আলম পানিতে ভাসমান এই খণ্ডিত মরদেহটি প্রথম দেখতে পান। তিনি বিষয়টি দ্রুত পুলিশকে জানান। পরে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, মরদেহের ওপরের অংশে মাথা ছিল না এবং কোমরের নিচের দুই পা বিচ্ছিন্ন ছিল। সাগরের নোনা পানিতে দীর্ঘ সময় থাকার কারণে মরদেহটি মারাত্মকভাবে গলে ও পচে গেছে। বিকৃত অবস্থার কারণে মৃতদেহটি পুরুষ না নারী, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খণ্ডিত মরদেহের পরিচয় উদঘাটন এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজার সৈকতে ভেসে এলো খণ্ডিত মরদেহ

আপলোড সময় : ১২:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬