ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুপুরের খাবারে নারীর ছবিযুক্ত স্টিকার পাওয়ার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের ডাইনিংয়ে পরিবেশিত দুপুরের খাবারে নারীর ছবিযুক্ত একটি স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। স্টিকারটিতে এক নারীর ছবি এবং নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা ছিল। ধারণা করা হচ্ছে, এটি ডাবর আমলা ব্র্যান্ডের চুলের তেলের প্যাকেটের একটি অংশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে খাবার খাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া মাছের ঝোলে স্টিকারটি দেখতে পান। তিনি জানান, খাবার খেতে গিয়ে স্টিকার সদৃশ ডিজাইন করা নারীর ছবি দেখতে পান। বিষয়টি তিনি ডাইনিংয়ের ম্যানেজারকে জানান।

হৃদয় মিয়া বলেন, “ডাইনিংয়ের ম্যানেজার জানান, রান্নার জন্য আনা ম্যাজিক মসলায় এটি ছিল।”

চবির শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, “বিষয়টি আমি দেখেছি। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সমন্বয়ে বিষয়টি নিয়ে বসব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।” তিনি আরও জানান, খাবারের মানের উন্নতি না হওয়ায় পুরোনো ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, “বিষয়টা আমি জানতে পেরেছি তবে কোন অফিশিয়াল অভিযোগ আসেনি। যারা রান্না করেছে তাদের দাবি এটি মসলার সাথে সংযুক্ত একটি কাগজ।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্স-মরক্কোর বিশ্বকাপ ম্যাচ দেখার উপায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুপুরের খাবারে নারীর ছবিযুক্ত স্টিকার পাওয়ার অভিযোগ

আপলোড সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬