ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাওরায়ে হাদিসের অনুমোদনে ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

শিক্ষা ও আরবি ভাষা গবেষক মহিউদ্দীন ফারুকী দাওরায়ে হাদিস বিভাগ চালুর জন্য সংশ্লিষ্ট মাদ্রাসায় ন্যূনতম ৫০ শিক্ষার্থী থাকার শর্তের প্রস্তাব করেছেন। তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান।

ফারুকী পোস্টে উল্লেখ করেন, ‘দাওরায়ে হাদিস খুলতে হলে কমপক্ষে ৫০ ছাত্র না থাকলে সেই মাদ্রাসাকে হাইআ কর্তৃক অনুমোদন দেওয়ার বিষয়ে চিন্তা করা উচিত।’ তিনি আরও বলেন, পরীক্ষার ফলাফলের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি মনে করেন, শিক্ষার্থীর ন্যূনতম সংখ্যা নির্ধারণ এবং পরীক্ষার ফলাফল প্রকাশে নীতিমালা প্রণয়ন করা হলে শিক্ষার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মহিউদ্দীন ফারুকী আদদাওয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশের পরিচালক হিসেবে পরিচিত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নড়িয়ায় এলজিইডি অফিসে মারধরের অভিযোগ, বিএনপি নেতা বিরুদ্ধে জিডি

দাওরায়ে হাদিসের অনুমোদনে ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

আপলোড সময় : ১২:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬