জাতীয় বৃক্ষমেলা-২০২৬ এবং পরিবেশ মেলা-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মন্ত্রিসভার সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের স্থানটি বিশেষভাবে সাজানো হয়েছিল প্রধানমন্ত্রীর আগমনের জন্য।
এবারের বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের ৭টি বিভাগীয় সদরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে ৭ দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। এবারের বৃক্ষমেলায় ১২০টি স্টল থাকবে।
মন্ত্রী আরও জানান, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা এবং ‘স্মার্ট ফরেস্ট্রি’-এর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 





















