ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে রাণীনগর ও মান্দা উপজেলায় নিজ নিজ জমিতে কাজ করতে গিয়ে তারা বজ্রপাতে আক্রান্ত হন।

নিহতরা হলেন মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাখাওয়াত হোসেন রাণীনগর উপজেলায় তার নিজ জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান। অন্যদিকে, ইসমাইল মান্দা উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার জমিতে কৃষি কাজ করছিলেন। বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে কেএসআরএমের তিন শিল্প কারখানা পরিদর্শন করলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপলোড সময় : ০১:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬