ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে খামেনির শেষযাত্রা, হাজারো মানুষের সমাগম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রা ইরাকের পবিত্র শহর নাজাফে শুরু হয়েছে। তেহরান ও কোমে কয়েক দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে বুধবার রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছায়, জানিয়েছে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে নাজাফে আঞ্চলিক শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। শেষযাত্রায় অংশ নিতে হাজারো শোকাহত মানুষ শহরের প্রধান সড়কগুলোতে ভিড় করেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়িকে ঘিরে বিপুলসংখ্যক মানুষ নাজাফের রাস্তায় শোকযাত্রায় অংশ নিচ্ছেন। শোকযাত্রাটি ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হয়।

মাজারে মরদেহের জানাজা ও দোয়ার সময় আবেগঘন পরিবেশের চিত্র প্রকাশ পেয়েছে। তবে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবি খামেনির শেষযাত্রার নামে প্রচার করা হলেও সেগুলোর একটি অংশ পুরোনো বা বিভ্রান্তিকর বলে বিভিন্ন ফ্যাক্ট-চেক সংস্থা শনাক্ত করেছে।

ফ্যাক্ট-চেক সংস্থাগুলো বলছে, খামেনির জানাজা ঘিরে ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব শেয়ারের আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদলের ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার

ইরাকে খামেনির শেষযাত্রা, হাজারো মানুষের সমাগম

আপলোড সময় : ১২:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬