ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার বাড়িতে সরকারি বরাদ্দের সার ও ধানবীজ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মণ্ডলের বাড়িতে সরকারি বরাদ্দের ৮ বস্তা সার ও ২২ প্যাকেট ধানবীজ রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে রামচন্দ্রপুর গ্রামে স্থানীয়রা এসব কৃষি উপকরণ দেখতে পান।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের সার ও ধানবীজ নির্ধারিত বিতরণস্থলে না এনে আব্দুল্লাহ মণ্ডলের বাড়িতে রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী সেখানে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং কৃষি বিভাগকে অবহিত করেন।

মির্জাপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরিদ মালিথা জানান, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থান থেকেই কৃষকদের মাঝে এসব বিতরণ হওয়ার কথা। খবর পেয়ে তারা সেখানে যান এবং কৃষি কর্মকর্তাকে জানালে তিনি এসে সার ও বীজ বিতরণ করেন।

স্থানীয় কৃষকদলের সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, আব্দুল্লাহ মণ্ডল এর আগেও সরকারি বরাদ্দের বিভিন্ন উপকরণ গোপনে বাড়িতে এনে রাখতেন। অভিযোগ রয়েছে, কিছু বিতরণ করে বাকিগুলো বিক্রি করে দিতেন।

অভিযোগের বিষয়ে আব্দুল্লাহ মণ্ডল জানান, বৃষ্টির কারণে বিতরণ করা সম্ভব হয়নি। তবে ব্লক সুপারভাইজার উপস্থিত হওয়ার পর কৃষকদের মাঝে বিতরণ শুরু হয়েছে। মির্জাপুর ইউনিয়নের ব্লক সুপারভাইজার সাকিব হোসেন বলেন, সরকারি বরাদ্দের সার ও ধানবীজ তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ ঘটনায় সরকারি কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করেছেন, ভবিষ্যতে সরকারি বরাদ্দের উপকরণ নির্ধারিত স্থানে বিতরণ করা হোক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউল্যাবে ‘মাস্তুল’ চলচ্চিত্রের প্রচারণা

বিএনপি নেতার বাড়িতে সরকারি বরাদ্দের সার ও ধানবীজ উদ্ধার

আপলোড সময় : ০৪:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬