ফেনীর ছাগলনাইয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এই আয়োজন করে।
বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বক্তব্য দেন।
বক্তাদের মধ্যে ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ও বিআরডিবির চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোমিন ভূঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জল্লী রানী দাস, বিআরডিবির পরিচালক দেলোয়ার হোসেন রাজিব, পরিচালক আলাউদ্দিন, সমবায়ী আমজাদ হোসেন এবং শহীদ উল্যাহ রানা।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন সমবায়ের সদস্যদের মধ্যে ক্ষুদ্রঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিরা।
অনলাইন ডেক্স 























