ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ককটেল বিস্ফোরণের পেছনে প্রশাসনের হাত রয়েছে: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০১ Time View

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের পেছনে প্রশাসনের সরাসরি হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর মতে, এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টার অংশ।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড-সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণটি ঘটে। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ। বিস্ফোরণের শব্দে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করলে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার পর রাত সোয়া ১০টার দিকে নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলো, তার ব্যাখ্যা দিতে হবে।’ তিনি অভিযোগ করেন যে, তাঁদের খুন করার পরিকল্পনা থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, গত আগস্টে সাভার থেকেই দলের কর্মসূচি সমাপ্ত হওয়ার প্রসঙ্গ টেনে প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলার মাধ্যমে তাঁদের পদযাত্রা কর্মসূচি নস্যাৎ করার চেষ্টা হয়েছে। তিনি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জবাবদিহি দাবি করেন।

তিনি জানান, হামলায় দলের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন এবং এর দ্রুত বিচার দাবি করেন। বিচার নিশ্চিত না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দেন এনসিপির এই আহ্বায়ক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে বোমা হামলায় এমপির সংশ্লিষ্টতার সন্দেহ নাহিদ ইসলামের

সাভারে ককটেল বিস্ফোরণের পেছনে প্রশাসনের হাত রয়েছে: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬