ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বোমা হামলায় এমপির সংশ্লিষ্টতার সন্দেহ নাহিদ ইসলামের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০১ Time View

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের (এমপি) জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, হামলার পেছনে স্থানীয় এমপির কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে বোমা হামলার পর নাহিদ ইসলাম এসব কথা বলেন। সমাবেশ চলাকালে রাত পৌনে ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাহিদ ইসলাম বলেন, "এইখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায়। এখানে তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।" তিনি অভিযোগ করেন, প্রশাসনিকভাবে ছাত্রলীগের কার্যক্রমকে থামাতে পারছে না সরকার।

তিনি আরও বলেন, "সারাদেশে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে বিএনপি জড়িত। তারা সন্ত্রাসী কার্যক্রমও করাচ্ছে।" নাহিদ ইসলাম হামলার বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, "যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে ক্ষমতায় থাকার অধিকারও তারা হারাবে।" নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে, পুলিশকে দলীয়করণ করা হচ্ছে এবং স্থানীয় এমপির রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে কাজ করতে পারছে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে বোমা হামলায় এমপির সংশ্লিষ্টতার সন্দেহ নাহিদ ইসলামের

সাভারে বোমা হামলায় এমপির সংশ্লিষ্টতার সন্দেহ নাহিদ ইসলামের

আপলোড সময় : ০১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬