ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০১ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখছেন এবং মন্ত্রীদেরও একইভাবে বেতন থেকে ১০ শতাংশ ফেরত দেওয়ার অনুরোধ করেছেন। এই তথ্য সোমবার (৬ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গতকাল একটি মিটিংয়ে প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমি বিনয়ের সঙ্গে আপনাদের অনুরোধ করছি। আমি আমার বেতন থেকে ১০ শতাংশ সরকারি কোষাগারে দিচ্ছি, আপনারাও যদি সম্ভব মনে করেন, আপনারাও একইভাবে করতে পারেন।”

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তার প্রয়াত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে বলেন, “আমার আব্বা প্রতি মাসে ১০ শতাংশ বেতন সরকারি কোষাগারে দিতেন গরিবদের সাহায্য করার জন্য।” প্রধানমন্ত্রী তার মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা থেকে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। প্রধানমন্ত্রী আমাদের কাছে এই বিষয়টি তুলে ধরায় আমরা খুশি হয়েছি।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ করেছেন

আপলোড সময় : ০৫:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬