ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬টি বাস আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে সেলফি পরিবহনের ৬টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। সোমবার (৬ জুলাই) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে সেলফি পরিবহনের ৬টি বাস আটক করেন। ভুক্তভোগী শিক্ষার্থী আফরিন জামান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত বাস শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

আফরিন জামান জানান, তিনি বাস থেকে নামার জন্য দরজার কাছে দাঁড়িয়েছিলেন। বাসটি গতি কমালেও সম্পূর্ণ থামার আগেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, যার ফলে তিনি সড়কে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

ঘটনার বিষয়ে সেলফি পরিবহনের স্টাফ সোহেল মাহমুদ বলেন, ‘আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী পড়ে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা আমাদের কয়েকটি বাস আটক করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট বাস ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদো না খেললে ভালো হতো: স্পেন কোচের মন্তব্য

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬টি বাস আটক

আপলোড সময় : ১০:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬