ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত কয়েকজন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন বক্তব্য প্রদান করছিলেন, তখন সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটায়। এ সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের সংখ্যা এবং অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদো: ২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা চলছে

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত কয়েকজন

আপলোড সময় : ১০:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬