ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো: স্পেনের বিপক্ষে প্রস্তুত পর্তুগাল, বিশ্বকাপের শেষ অধ্যায়ে মনোযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বক্তব্য রেখেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা প্রতিপক্ষকে শক্তিশালী হিসেবে স্বীকৃতি দিলেও, পর্তুগালের জয়ের বিশ্বাস নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, "আমরা ভালোভাবে অনুশীলন করেছি এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত।" তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন এবং ছোট ছোট মুহূর্তই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

স্পেনের তরুণ খেলোয়াড় লামিনে ইয়ামালের প্রশংসা করে রোনালদো বলেন, "ইয়ামালের সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।" তবে তিনি এই ম্যাচকে রোনালদো বনাম ইয়ামালের লড়াই হিসেবে দেখতে রাজি নন। তার মতে, এটি পর্তুগাল ও স্পেনের মধ্যকার লড়াই।

রোনালদো সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তিনি নিশ্চিত করেন, ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তিনি বলেন, "এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। তবে আশা করি, স্পেনের বিপক্ষের ম্যাচটিই যেন আমার শেষ বিশ্বকাপ ম্যাচ না হয়।"

ফুটবলে তার অভিজ্ঞতা নিয়ে রোনালদো বলেন, "ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। তাই কোনো আক্ষেপ নয়; বরং শান্ত মন নিয়েই ক্যারিয়ারের শেষ অধ্যায় উপভোগ করতে চাই।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এইচএসসিতে তৃতীয় দিনে ৪৮ পরীক্ষার্থী বহিষ্কার, ৩৩ হাজারের বেশি অনুপস্থিত

রোনালদো: স্পেনের বিপক্ষে প্রস্তুত পর্তুগাল, বিশ্বকাপের শেষ অধ্যায়ে মনোযোগ

আপলোড সময় : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬