ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন।

সোমবার (৬ জুলাই) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীর মূল বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, প্রধানমন্ত্রীর এ ফোরামে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের একটি অভিনন্দনপত্রও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠকে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন সহযোগিতার দিক নিয়ে আলোচনা হয়।

দুই পক্ষ বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় করে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদো: স্পেনের বিপক্ষে প্রস্তুত পর্তুগাল, বিশ্বকাপের শেষ অধ্যায়ে মনোযোগ

২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো

আপলোড সময় : ০৬:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬