ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ম্যাচে হ্যারি কেইনের প্রশংসা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে মেক্সিকোকে ৩-২ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। এই জয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, ‘ইংল্যান্ডের হ্যারি কেইন একজন দুর্দান্ত খেলোয়াড়!’

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম মাত্র ৯৮ সেকেন্ডের মধ্যে দুটি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় গোলের জন্য অ্যাসিস্ট করেন কেইন। প্রথমার্ধের যোগ করা সময়ে মেক্সিকোর জুলিয়ান কিনিওনেস একটি গোল করে ব্যবধান কমান।

দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের জারেল কোয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তারা ১০ জনের দলে পরিণত হয়। এরপর ৬০তম মিনিটে কেইন পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। এটি ছিল চলতি বিশ্বকাপে কেইনের ষষ্ঠ গোল। মেক্সিকোও পরে একটি পেনাল্টি পেয়ে গোল করলেও ইংল্যান্ড জয় নিয়ে মাঠ ছাড়ে।

হ্যারি কেইনের পারফরম্যান্সে সন্তুষ্ট ফুটবলবিশ্বের অনেকেই। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ৭৩ গোল করেছেন, এবং অনেকের মতে, বিশ্বকাপের জন্য তিনি নিজের সেরা ফুটবল প্রদর্শন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানালো খতমে নবুওয়াত বাংলাদেশ

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ম্যাচে হ্যারি কেইনের প্রশংসা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

আপলোড সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬