ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গৃহবধূ ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের পর বিয়ের ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে এবং পরে স্থানীয়ভাবে গৃহবধূর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ওই তরুণের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।

ঘটনার সময় বেশ কয়েকজন নারী-পুরুষ উপস্থিত ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে একই রশিতে এক তরুণ ও এক গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। সেখানে উপস্থিত লোকজন তরুণকে তার পরিবারের সদস্যদের ফোন করতে বলছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। শনিবার রাত ১২টার দিকে গৃহবধূর স্বামী ওই তরুণকে আটক করেন এবং পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা অবস্থায় দেখতে পান।

গৃহবধূর স্বামী সংসার না করার সিদ্ধান্ত জানালে স্থানীয়ভাবে বিচ্ছেদের ব্যবস্থা করা হয় এবং রাতেই মৌলভি ডেকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। নির্যাতনের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নড়াইলে ট্রাক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত এক

রাজবাড়ীতে গৃহবধূ ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের পর বিয়ের ঘটনা

আপলোড সময় : ০১:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬