ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাযায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে এসেছেন। তিনি ৫ জুলাই রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

স্পিকার ২ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি আয়াতুল্লাহ খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তেহরানের গ্রান্ড মাসাল্লায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নিহত আলী খামেনির আত্মার শান্তি কামনা করেন।

এছাড়া, স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং তাকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৬ বছর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন

বাংলাদেশ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন

আপলোড সময় : ১২:৫০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬