ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইনমন্ত্রী আসাদুজ্জামান নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও কার্যকর করতে নতুন কমিটি গঠন করেছে সরকার। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে।

কমিটির কাজের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর আওতাধীন বিষয়গুলো পর্যালোচনা করা এবং কার্যকর করার সুপারিশ প্রণয়ন করা অন্তর্ভুক্ত রয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন

আইনমন্ত্রী আসাদুজ্জামান নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেলেন

আপলোড সময় : ১২:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬